| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি ‘পুরুষতান্ত্রিক’: তামান্না

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ১১:১১:০৬:পূর্বাহ্ন  |  ৩৯৭ বার পঠিত
দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি ‘পুরুষতান্ত্রিক’: তামান্না

বিনোদন ডেস্ক: প্রায় দুই দশক ধরে অভিনয়ের মাধ্যমে তেলুগু, তামিল ও হিন্দি চলচ্চিত্রাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘ এই ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে এবার দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের কাজের পরিবেশ ও নারীদের অবস্থান নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিকে ‘পুরুষতান্ত্রিক’ বলে অভিহিত করেন এই অভিনেত্রী।

তামান্নার ভাষ্য, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি প্রচলিত রয়েছে, তা খুব বেশি ইতিবাচক নয়। এ ক্ষেত্রে বলিউডকে তুলনামূলকভাবে এগিয়ে রাখেন তিনি। তার মতে, হিন্দি চলচ্চিত্র শিল্পে অভিনেতা-অভিনেত্রীদের জন্য গ্ল্যামারাস গান ও বাণিজ্যিক ছবির পাশাপাশি শিল্পনির্ভর ও অভিনয়কেন্দ্রিক চরিত্রে কাজ করার সুযোগও রয়েছে। ফলে একজন শিল্পী নিজের বহুমাত্রিক দক্ষতা তুলে ধরতে পারেন এবং সেখান থেকেই অনেকেই সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা পান।

অন্যদিকে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে তামান্না বলেন, সেখানে অনেক ক্ষেত্রেই তারকাসুলভ উপস্থিতি ও বাণিজ্যিক ফর্মুলাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে অভিনয়ের বৈচিত্র্য প্রকাশের সুযোগ তুলনামূলকভাবে সীমিত হয়ে পড়ে। তার মতে, দক্ষিণী চলচ্চিত্র শিল্পে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এখনো যথেষ্ট প্রশংসনীয় পর্যায়ে পৌঁছায়নি।

তবে নিজের এই মন্তব্যকে ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতেই দেখার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, অন্য শিল্পীদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রাঙ্গনে সফলভাবে টিকে থাকার জন্য অভিনয়নির্ভর চরিত্রের পাশাপাশি নাচ-গান ও বাণিজ্যিক ধারার ছবিতেও সমান দক্ষতা দেখানোর গুরুত্ব রয়েছে বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে তামান্না ভাটিয়া তার নতুন সিনেমা ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দীপক মিশ্র পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারি। আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪