| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রান্নাকরা-ঘর গোছানো শুধু মেয়েদের দায়িত্ব নয় : প্রিয়াঙ্কা

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৬:৩৭:৩৬:অপরাহ্ন  |  ১১৮৭ বার পঠিত
রান্নাকরা-ঘর গোছানো শুধু মেয়েদের দায়িত্ব নয় : প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : ঘরের কাজকর্ম কেবল নারীদের দায়িত্ব—এই প্রচলিত সামাজিক ধারণার বিরুদ্ধে বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কড়া বার্তা দিলেন। 

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, বিখ্যাত ‘কান লায়ন্স’ উৎসবে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, রান্না করা বা ঘর পরিষ্কার করা কোনো নির্দিষ্ট লিঙ্গের কাজ নয়, বরং এগুলো প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সাধারণ জীবন দক্ষতা।

প্রিয়াঙ্কা চোপড়া জানান, এখনও অনেক পরিবারে ঘরের দৈনন্দিন কাজগুলোকে মূলত নারীর কাজ হিসেবেই দেখা হয়, যা মোটেও ঠিক নয়। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, পরিষ্কার করা এবং রান্না করা শুধু মেয়েদের কাজ নয়। এগুলো প্রাপ্তবয়স্কদের সাধারণ দায়িত্ব। 

একই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বিশ্বজুড়ে সিনেমার বিবর্তন নিয়ে কথা বলেন।

হলিউডের হরর ছবি ‘অবসেশন’ -এর সাফল্যের উদাহরণ দিয়ে তিনি জানান, প্রযুক্তির অগ্রগতির কারণে এখন চলচ্চিত্র নির্মাণ অনেক সহজলভ্য হয়েছে। 

তিনি বলেন, আগে এই ইন্ডাস্ট্রিতে ঢোকা খুব কঠিন ছিল। কিন্তু এখন কারো মাথায় কোনো ভালো আইডিয়া থাকলে তিনি তা শুট করে ইউটিউবে আপলোড করতে পারেন, যা পরে একটি বড় সিনেমা হয়ে উঠতে পারে। বিনোদন জগতে থাকার জন্য বর্তমান সময়কে অন্যতম সেরা সময় বলে উল্লেখ করেন তিনি।

দীর্ঘ আট বছর পর ভারতীয় সিনেমায় বড় ধরনের প্রত্যাবর্তন করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। 

‘বাহুবলী’ ও ‘আরআরআর’ খ্যাত জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলির পরিচালনায় সর্বভারতীয় চলচ্চিত্র ‘বারাণসী’তে অভিনয় করবেন তিনি। 

এই মেগা প্রজেক্টে তার সঙ্গে আরও থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। প্রায় ১,০০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে, যা ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪