| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার ইরানের

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ০৫:৪৮:৩৫:পূর্বাহ্ন  |  ৩৫০০৮২৩ বার পঠিত
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের   অভিযোগ অস্বীকার ইরানের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, যুদ্ধবিরতির পর তারা ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি। খবর আলজাজিরার।

এদিকে মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে ইরানে ব্যাপক হামলার নির্দেশ দেন। তিনি ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেন। 

দুপুরে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দুটিই প্রতিহত করা হয়েছে। যুদ্ধবিরতির পর সতর্কতা প্রত্যাহার করে আইডিএফ। এক বার্তায় আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসা নিরাপদ বলে ঘোষণা করা হয়। এর পরই ইরান হামলা করেছে বলে দাবি করা হয়।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪