| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি ঘৃণা নেই: তটিনী

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ২১:৫৮:২২:অপরাহ্ন  |  ৭৭২ বার পঠিত
ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি ঘৃণা নেই: তটিনী

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক, তখন ভিন্ন বার্তা দিলেন ছোটপর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনা কিংবা তাদের সমর্থকদের প্রতি তার কোনো ঘৃণা নেই তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, তার পুরো পরিবারই ব্রাজিলের সমর্থক। ভাই, ভাবি, মামা-মামিসহ পরিবারের সবাই ব্রাজিলের খেলার প্রতি আগ্রহী। সেই পারিবারিক আবহেই ছোটবেলা থেকে ব্রাজিলকে সমর্থন করে আসছেন তিনি।

তবে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা বিভাজন নিয়ে কিছুটা আক্ষেপও প্রকাশ করেন এই অভিনেত্রী।

তার ভাষায়, দেশে ফুটবলকে ঘিরে অনেক সময় অযথা বিদ্বেষ তৈরি হয়। ব্রাজিল জিতলে আর্জেন্টিনা সমর্থকদের, আবার আর্জেন্টিনা জিতলে ব্রাজিল সমর্থকদের একটি অংশের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অথচ খেলাকে উপভোগ করাই হওয়া উচিত মূল বিষয়।

তটিনী বলেন, একজন দর্শক হিসেবে তিনি আর্জেন্টিনা দলকেও পছন্দ করেন এবং তাদের প্রতি তার কোনো বিরূপ মনোভাব নেই। 

বিশেষ করে লিওনেল মেসির প্রশংসা করে তিনি বলেন, মেসি একজন অসাধারণ ফুটবলার এবং তার মতো একজন খেলোয়াড়কে ঘৃণা করার কোনো কারণ তিনি দেখেন না।

অভিনেত্রীর মতে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, তবে সেটি যেন সুস্থ প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। খেলাকে খেলার মতো উপভোগ করাই একজন প্রকৃত ফুটবলপ্রেমীর পরিচয়।

তটিনীর এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করছেন এবং খেলাধুলায় পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বানকে স্বাগত জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪