| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জানি না এতো সম্পদ নিয়ে আমি কী করব: তামান্না

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৩:৩৪:২০:অপরাহ্ন  |  ৮৮১ বার পঠিত
জানি না এতো সম্পদ নিয়ে আমি কী করব: তামান্না

বিনোদন ডেস্ক: ১৫ বছর বয়সে ‘চাঁদ সা রোশন চেহরা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন তামান্না ভাটিয়া। এরপর কেটে গেছে দীর্ঘ ২২ বছরের অভিনয়জীবন। ২০২৬ সালে এসে তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি নাম।

এই দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমা, আইটেম ডান্স, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ এবং পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগ সব মিলিয়ে তামান্না এখন বিনোদন ও ব্যবসা দুই জগতেই সমানভাবে সক্রিয়। ফলে তার আর্থিক সাফল্যও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, তামান্না ভাটিয়ার সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি। মুম্বাইয়ের অভিজাত এলাকায় তার একটি সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে রয়েছে আধুনিক নকশার জাকুজি, ওয়াক-ইন ক্লোজেট, এবং দৃষ্টিনন্দন আসবাবপত্র ও শিল্পকর্ম।

তবে এত সম্পদ ও সাফল্য নিয়েও তার মনোভাব বেশ ভিন্ন। এক সাক্ষাৎকারে নিজের সম্পদ নিয়ে প্রশ্ন করা হলে তামান্না বলেন, জানি না এত সম্পদ নিয়ে আমি কী করব। মৃত্যুর পর তো কেউ টাকা-পয়সা সঙ্গে করে নিয়ে যেতে পারে না। তবু আমার মধ্যে একটা ঝোঁক কাজ করে, আমি সেই ঝোঁকের কারণেই কাজ করি। এর মানে এই নয় যে আমি টাকার পেছনে ছুটি।

চলতি বছরেই তিনি নতুন উদ্যোগ হিসেবে লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’ চালু করেছেন। ফলে অভিনয়ের পাশাপাশি তিনি এখন সফল উদ্যোক্তাও।

নিজের কাজের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তামান্না বলেন, তার মধ্যে নতুন নতুন ভূমিকায় নিজেকে দেখার এক ধরনের আগ্রহ কাজ করে। তিনি মনে করেন, কাজের পরিধি যত বিস্তৃত করা যায়, ততই ব্যক্তিগত ও পেশাগত বিকাশ ঘটে। তার ভাষায়, আমি নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই না। কাজের মাধ্যমে নিজেকে যতটা সম্ভব বড় পরিসরে ছড়িয়ে দিতে চাই।

তামান্নার এই চিন্তাভাবনার সঙ্গে অনেকেই জনপ্রিয় বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর চরিত্র র‍্যাঞ্চো’র দর্শনের মিল খুঁজে পান—যেখানে বলা হয়েছিল, যোগ্যতা অর্জন করলেই সাফল্য নিজেই ধরা দেয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪