| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৭:২৯:৪১:অপরাহ্ন  |  ৫৭১ বার পঠিত
জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

বিনোদন ডেস্ক: বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। কখনও লকেট, কখনও ছবি—আবার কখনও পোশাকের ছোট্ট কোনো বার্তাই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। এবার ঠিক তেমনই একটি টি-শার্ট ঘিরে নতুন করে শিরোনামে অভিনেত্রী জাহ্নবী কাপুর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে গোলাপি নাইট স্যুটের ওপর ধূসর জ্যাকেট পরা অবস্থায় দেখা যায় জাহ্নবীকে। তবে তার পোশাকের চেয়ে বেশি নজর কাড়ে টি-শার্টে লেখা একটি বাক্য “If lost, please return to Shikhar Pahariya”বাংলায় যার অর্থ, যদি আমি হারিয়ে যাই, তাহলে আমাকে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দিও।

ছবিটি ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় নতুন জল্পনা, যা দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

দীর্ঘদিন ধরেই জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে বলিউড অঙ্গনে আলোচনা চলছে। যদিও কেউই প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, তবু বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরকে ঘিরে ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

নেটিজেনদের একাংশ মনে করছেন, টি-শার্টের এই বার্তা হয়তো কেবলই রসিকতা বা ফ্যাশন স্টেটমেন্ট। তবে অন্য একটি অংশ এটিকে সম্পর্কের প্রকাশ্য ইঙ্গিত হিসেবে দেখছেন। এর আগেও জাহ্নবীর গলায় শিখর পাহাড়িয়ার নাম খোদাই করা লকেট নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল।

শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। তিনি পেশায় পোলো খেলোয়াড় ও উদ্যোক্তা। বলিউডে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চললেও সম্প্রতি বিয়ের খবর নিয়ে ছড়ানো জল্পনা উড়িয়ে দিয়েছেন জাহ্নবীর বাবা বনি কাপুর।

অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও পেশাগত ব্যস্ততায় সময় কাটাচ্ছেন জাহ্নবী কাপুর। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। তবে এবার সিনেমার চেয়ে বেশি আলোচনায় তার ভাইরাল টি-শার্টের সেই বার্তাই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪