| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ১৪:১৯:২৫:অপরাহ্ন  |  ১২১৬৪ বার পঠিত
ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী

বিনোদন ডেস্ক: চলমান ফিফা ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এই অপ্রত্যাশিত বিদায়ে বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল সমর্থকের মতোই হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের ভক্তরা।

ব্রাজিলের এমন বিদায়ে শোবিজ অঙ্গনের অনেক তারকাও সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রিয় দলের বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

সোমবার (৬ জুলাই) নরওয়ের কাছে ২–১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। এই ফলাফলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরাজয়ের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করেন তটিনী। সেখানে তিনি লেখেন, দলের ভালো-মন্দ সব সময়েই তিনি পাশে আছেন এবং ব্রাজিল তার হৃদয়ের দল, যাকে তিনি চিরকাল বহন করবেন। তিনি আরও উল্লেখ করেন, আজ, আগামীকাল এবং সর্বদা তিনি নিজের দলের সঙ্গেই থাকবেন।

পোস্টে শেয়ার করা ছবিতে তাকে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকাতে দেখা যায়, যা মূলত পরাজিত ব্রাজিল সমর্থকদের আবেগেরই প্রতিচ্ছবি বলে মনে করছেন অনেকে। তার পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি দেখা গেছে, যা তার হতাশা ও আবেগকে আরও স্পষ্ট করে তোলে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪