| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাবানলে পুড়ছে দক্ষিণ ফ্রান্স, সরানো হলো ১২ হাজার মানুষকে

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ১৬:৪৩:৩০:অপরাহ্ন  |  ৩৫৭ বার পঠিত
দাবানলে পুড়ছে দক্ষিণ ফ্রান্স, সরানো হলো ১২ হাজার মানুষকে

ইন্টারন্যাশনাল ডেস্ক: চলমান তীব্র গরম ও শুষ্ক আবাহাওয়ার জেরে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বিভাগ পিরেনিস-ওরিয়েন্তালিসে দাবানল শুরু হয়েছে। গত প্রায় দু’দিন ধরে বিভাগটির বনাঞ্চলের ৪ হাজার ৯০০ হেক্টর (প্রায় ১২ হাজার ১০০ একর) জুড়ে আগুন জ্বলছে।

মঙ্গলবার (৭ জুলাই) ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি জানিয়েছে এ তথ্য। বিএফএমটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় ৮০০ দমকলকর্মী কাজ করছেন এবং ইতোমধ্যে আগুন কবলিত এলাকা থেকে ১২ হাজারের কিছু বেশি সংখ্যক মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

পিরেনিস-ওরিয়েন্তালিস বিভাগ প্রশাসনের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসসূত্রে জানা গেছে, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং শিগগিরই নিয়ন্ত্রণে আসবে এমনটা আর আশা করছেন না তারা।

বিভাগের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের প্রধান কর্নেল এরিক বেলগিওনিও বিএফএম টিভিকে বলেছেন, “আমরা আশা করছি যে আগুন শিগগির নিয়ন্ত্রণে আসবে, তবে বর্তমানে দাবানলের যে ব্যাপ্তি তাতে মনে হয়না খুব দ্রুত আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।

গত ২০ জুন থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে ফ্রান্সে। দেশটির ৬১টি বিভাগের প্রতিটিতে বর্তমানে দৈনিক তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দক্ষিণ ফ্রান্সে দৈনিক তাপমাত্রার পারদ উঠছে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

বিএফএম টিভিকে এরিক বেলগিওনিও বলেন, “দাবানল যেন ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে আমরা এখন সবচেয়ে গুরুত্ব দিচ্ছি।”

সূত্র : আনাদোলু এজেন্সি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪