| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ১৮:৩০:৩৩:অপরাহ্ন  |  ১৭২৩ বার পঠিত
চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুস্মিতা রায়। কয়েক মাস আগে প্রাক্তন সাবেক সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।

এছাড়াও ওই সময় চতুর্থ বিয়ের খবর দেন তিনি। বিয়ের সাড়ে তিন মাস পর মা হলেন আলোচিত এই অভিনেত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে মা হওয়ার খবর জানান সুস্মিতা নিজেই। তবে পুত্র না কি কন্যার মা-বাবা হয়েছেন, তা এখনই প্রকাশ করতে চান না সুস্মিতা-শুভাশিস দম্পতি।

শুভাশিস দে ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, মা আর বাচ্চা দু’জনেই সুস্থ আছে। সোমবার সকালে সন্তানের জন্ম দিয়েছে সুস্মিতা।

আগামী ৯ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পাবে। সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পরই সবকিছু জানাব। এখনই আর কিছু বলতে চাই না।

১ জুলাই সুস্মিতা রায়ের জন্মদিন। গত বছর এই দিনে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তার তৃতীয় স্বামী সব্যসাচী চক্রবর্তী।

এদিকে চলতি বছরের ১৭ মার্চ রাতে তার চতুর্থ বিয়ে ও মা হতে যাওয়ার গুঞ্জন চাউর হয়। পরের দিন এ অভিনেত্রী জানান, গত ১৫ মার্চ ব্যবসায়ী শুভাশিসকে বিয়ে করেছেন। তবে অন্তঃসত্তা হওয়ার বিষয়টি স্বীকার করেননি। অবেশেষে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে।  

বিয়ের সাড়ে ৩ মাস পর মা হয়ে অনেকের শুভেচ্ছাবার্তা পাচ্ছেন সুস্মিতা। তবে বিষয়টি নিয়ে দারুণ কটাক্ষের মুখেও পড়েছেন। 

‘কৃষ্ণকলি’ ধারাবাহিক নাটকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন সুস্মিতা। এরপর ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তার অভিনয় সবার নজর কাড়ে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪