| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আয়াতুল্লাহ খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ২১:৩৬:৫২:অপরাহ্ন  |  ২৩৯৭ বার পঠিত
আয়াতুল্লাহ খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। তিনি বলেন, এই হত্যাকাণ্ড ইতিহাসের স্মৃতি থেকে কখনও মুছে যাবে না। 

শুক্রবার (১০ জুলাই) ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সেপাহ সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি-র শীর্ষ কমান্ডার ও প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মার্কিন বাহিনীকে শিশু হত্যাকারী সেনাবাহিনী হিসেবে আখ্যা দিয়ে তিনি পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি তোলেন।

এক বিবৃতিতে ওয়াহিদি বলেন, আমেরিকার অপরাধী নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সমস্ত শত্রুদের জেনে রাখা উচিত যে, এই স্বর্গীয় নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামিয়ে দিতে পারবে না।

এসময় শহীদদের রক্তের প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং কখনও বিস্মৃত না হওয়া দাবি হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনি এবং তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর, গতকাল তার নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হয়েছে। খামেনির দাফন কার্য সম্পন্ন হওয়ার পরপরই আইআরজিসি প্রধান এই হুঁশিয়ারি দিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪