| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বারবার ভিন্ন ধর্মের নারীকে বিয়ে, তোপের মুখে আমির

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ১৭:৩৭:৪৮:অপরাহ্ন  |  ৯৪৪ বার পঠিত
বারবার ভিন্ন ধর্মের নারীকে বিয়ে, তোপের মুখে আমির

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কয়েকদিন ধরেই আলোচনায় আমির খানের তৃতীয় বিয়ে। সম্প্রতি এক ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে আইনী বিয়ে সেরেছেন বলিউডের এই অভিনেতা। অনুরাগীমহলে যখন তাঁর বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই, তখন বজরং দলের তোপের মুখে আমির। কেন বারবার হিন্দু নারীকেই বিয়ে করেন তিনি—এই প্রশ্ন তুলে তাঁকে ভারত থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনটি।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আমিরের তৃতীয় বিয়ের পর সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বজরং দল। সেখানেই ‘লাভ জেহাদ’র অভিযোগ তুলে অভিনেতার কুশপুত্তলি জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি আমির-বিরোধী স্লোগান দিতেও শোনা যায় তাঁদের।

সামাজিকমাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল। বজরং দলের সদস্য়দের মুখে কখনও ‘আমির খান মুর্দাবাদ’, আবার কখনও-বা ‘জেহাদি, আমির খান ভারত ছাড়ো’র মতো স্লোগান শোনা যায়। 

সংগঠনটির নেতা মনোজ সোনি এক বিবৃতিতে মিস্টার পারফেকশনিস্টের বিরুদ্ধে হিন্দু সমাজকে অপমান করার অভিযোগ এনেছেন। কড়া ভাষায় তিনি বলেন, ‌‘আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে তাদের লাইনে দাঁড় করাচ্ছেন! লাগাতার এহেন কর্মকাণ্ড হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।’ 

এখানেই অবশ্য থামেননি! হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই ধরনের অপকর্ম যদি শিগগিরই বন্ধ না করেন, তবে তাঁকে উচিত শিক্ষা দেওয়া হবে।’

মনোজ সোনি আরও বলেন, ‘বারবার হিন্দু মেয়েদের বিয়ে করছেন আর তৈমুজ, আফরোজ, সালমানদের বাবা হচ্ছেন। এটা কোথাকার নিয়ম ভাই? কেন মুসলিম নারীদের পছন্দ হয় না আমিরের? বারবার কেন হিন্দু মেয়েদের প্রেমেই পড়েন আমির খান?’ এ সময় তিনি সমাজের সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে আদালত ও সরকারকে আমিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান!

প্রসঙ্গত, ১৯৮৬ সালে প্রথম রিনা দত্তকে বিয়ে করেন আমির খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। তবে ২০২১ সালে তাঁরাও বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। এবার গত ৫ জুলাই গৌরি স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন আমির। অন্যদিকে, অস্ট্রেলিয়া থেকে দিয়েছেন নতুন ছবি ‘সিল্কইয়ারা ৪১’র সুখবর।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪