| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গান মানুষের মানবিক বোধ জাগিয়ে তোলে: শহীদুল্লাহ্ ফরায়জী

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ১৩:৩৬:৩২:অপরাহ্ন  |  ১১৬৫৬ বার পঠিত
গান মানুষের মানবিক বোধ জাগিয়ে তোলে: শহীদুল্লাহ্ ফরায়জী

সাংস্কৃতিক প্রতিবেদক: গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী বলেন, গান শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি মানবিক জাগরণেরও শক্তি।তিনি বলেন, একটি গান মানুষের ভেতরের মানবিক বোধকে জাগিয়ে তুলতে পারে, সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে। তাই শিল্পীর প্রকৃত সার্থকতা পুরস্কার বা খ্যাতিতে নয়, মানুষের ভালোবাসা অর্জন এবং মানবিক সমাজ গঠনে অবদান রাখার মধ্যেই নিহিত। 

গত শনিবার(১১ জুলাই) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে গীতিকবি সংঘের নিয়মিত আয়োজন ‘গীতিকবির সঙ্গে আড্ডা’-এর দ্বিতীয় পর্বে নিজের দীর্ঘ সৃষ্টিযাত্রা, শিল্পচিন্তা ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই গুণি ব্যক্তিত্ব।

 একই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অংশ নেন গীতিকার তরুণ মুন্সী। অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন গীতিকার ও সাংবাদিক নীহার আহমেদ, দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন সাকী আহমেদ।

সূচনা বক্তব্যে গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার বলেন, শিল্পের মূল্যায়ন হওয়া উচিত সম্পূর্ণ নির্মোহভাবে। শিল্পচর্চায় বয়স বা লিঙ্গ নয়, শিল্পমানই হওয়া উচিত প্রধান বিবেচ্য।

আড্ডায় শহীদুল্লাহ্ ফরায়জী বলেন, জীবনের শুরু থেকেই তিনি গানকে কেবল পেশা বা জনপ্রিয়তার মাধ্যম হিসেবে ভাবেননি। তাঁর কাছে গান আত্মজাগরণ, নৈতিক চর্চা এবং সমাজ পরিবর্তনের একটি কার্যকর শক্তি। তিনি বলেন, সময়ের প্রতি দায়বদ্ধতা না থাকলে প্রকৃত শিল্পী হওয়া সম্ভব নয়। তাঁর ভাষায়, ‘গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানবিক জাগরণেরও শক্তি। আমি চাই, আমরা যেন প্রতিদিন মানুষ হয়ে উঠি।’

সংগীত পরিচালক মানাম আহমেদ বলেন, শহীদুল্লাহ্ ফরায়জীর গানে লোকজ সংগীতের উপাদান অত্যন্ত নান্দনিকভাবে উঠে আসে। গীতিকার লিটন অধিকারী রিন্টু বলেন, প্রতিদানের প্রত্যাশা না করে দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে গান লিখে চলেছেন, যা বর্তমান সময়ে বিরল দৃষ্টান্ত।

শহীদুল্লাহ্ ফরায়জীকে নিয়ে আরও বক্তব্য দেন তার প্রথম অ্যালবামের শিল্পী মোখলেসুর রহমান নীলু, সংগীত পরিচালক মানাম আহমেদ, কণ্ঠশিল্পী রবি চৌধুরীসহ অন্যরা।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪