| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আড়াই মাসে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০৮:১৩:১১:পূর্বাহ্ন  |  ৩৪৬ বার পঠিত
আড়াই মাসে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পরিচালিত বিশেষ অভিযানে গত আড়াই মাসে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত বিশেষ অভিযানের পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ৫০৩টি দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, বন্দুক, এলজি, শুটারগান, রিভলবার, পাইপগান, রাইফেলসহ বিভিন্ন ধরনের অস্ত্র।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২০ হাজার ৪৩৯ জনকে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে দেশব্যাপী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ, মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটগুলো সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪