| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৬ ইং | ২২:২৯:৫৭:অপরাহ্ন  |  ২১৬৭ বার পঠিত
লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুর বাহিনী প্রধান ও মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইব্রাহিম ছোট্টু ও মাসুদ রানা। তারা দুজনেই সদর উপজেলার পারবতীনগর গ্রামের বাসিন্দা।

‎এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছেন। 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। সেখানে নিহত হন সদর উপজেলার দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে বাহিনী প্রধান ও মাটি ব্যবসায়ী খোরশেদ আলম। 

‎নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, বুধবার দুপুরে দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন বলে তাদের জানানো হয়।

‎পরিবারের সদস্যদের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইব্রাহিম ও মাসুদ রানাকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪