| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা ৬ দিনের বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১১:১৩:২৭:পূর্বাহ্ন  |  ২১৪৭ বার পঠিত
টানা ৬ দিনের বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় টানা ছয় দিনের বৃষ্টির পর অবশেষে দেখা মিলেছে রোদের। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ সরে গিয়ে উঁকি দেয় সূর্য। তবে রোদের সঙ্গে বাড়তে শুরু করেছে গরমের অনুভূতিও।

আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যেই ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

এদিকে টানা ছয় দিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অধিকাংশ প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও অনেক অলিগলিতে এখনো পানি জমে রয়েছে। এতে যাতায়াতে কিছুটা ভোগান্তি থাকলেও মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় স্বস্তিতে চলাচল করতে দেখা গেছে নগরবাসীকে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দুপুরের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪