| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আলোচনা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ১৯:০৮:৪৩:অপরাহ্ন  |  ২৭১ বার পঠিত
দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আলোচনা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে কুটনৈতিক চ্যানেলে কাজ চলছে। সপ্তাহ খানেকের মধ্যে দুবাইয়ের অবস্থান নিশ্চিত হয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, দুবাইয়ে শ্রমবাজার নিয়ে ভুল তথ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিশ্বের সম্ভাব্য জায়গাতেই শ্রমবাজার উন্মুক্ত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিলেট ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, তাদের জন্য মানসম্মত থাকার ব্যবস্থা, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা এবং সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করা আবশ্যক।

শ্রম মন্ত্রণালয়ের অধীনে থাকার সুবাদে চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাবেন বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, চা শ্রমিকরা দুই ধরনের সুবিধা পেয়ে থাকেন। একদিকে সাপ্তাহিক ভিত্তিতে নগদ মজুরি, বাগান থেকে বাসস্থান, রেশন ও চিকিৎসা সুবিধা।

তিনি আরও বলেন, চা শ্রমিকদের পরিবারের কোনো সদস্য কাজ ছেড়ে দিলে বা অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য কোনো সদস্যকে একই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার রীতি চালু আছে। এটি চা বাগানের দীর্ঘদিনের একটি প্রথা, যা অন্য কোনো খাতে দেখা যায় না।

এ ছাড়া প্রতি তিন বছর অন্তর মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণ করা হয় জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, গত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রতিটি চা শ্রমিক তাদের প্রাপ্য উৎসব ভাতা পেয়েছেন। বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের মধ্যেই শ্রমিকবান্ধব মনোভাবের প্রমাণ দিয়েছে। শ্রমিকদের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করাই এই সরকারের অঙ্গীকার।

এর আগে মন্ত্রী ইসকনের রথযাত্রার উদ্বোধন করেন। এ সময় সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪