| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইবাদত-বন্দেগিতে মুখর দারোয়ানি টেক্সটাইল মাঠ, শুরু জেলা ইজতেমা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ১৪:৪৯:৪৬:অপরাহ্ন  |  ২৮৯ বার পঠিত
ইবাদত-বন্দেগিতে মুখর দারোয়ানি টেক্সটাইল মাঠ, শুরু জেলা ইজতেমা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার ঐতিহাসিক দারোয়ানি টেক্সটাইল মাঠে তাবলিগ জামাতের উদ্যোগে এ ইজতেমা শুরু হয়। আগামী শনিবার (৩১ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ধর্মীয় এ মহাসমাবেশ।

ইজতেমায় অংশ নিতে নীলফামারীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনব্যাপী এ আয়োজনে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে মুখর হয়ে উঠবে দারোয়ানি টেক্সটাইল মাঠ।

ইজতেমায় ধর্মীয় বয়ান শোনা, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, নফল নামাজসহ বিভিন্ন ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন মুসল্লিরা। এ উপলক্ষে মাঠজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

আয়োজক সূত্রে জানা গেছে, মুসল্লিদের থাকা-খাওয়া, অজু-গোসল, বিশুদ্ধ পানির সরবরাহ ও যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। ইজতেমার পরিবেশ সুশৃঙ্খল রাখতে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কথাও জানানো হয়েছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ইজতেমার মূল প্যান্ডেল ও আশপাশের এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের ধারণক্ষমতা রয়েছে। তবে শনিবারের আখেরি মোনাজাতে নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মুসল্লির সমাগম হতে পারে বলে আশা করছেন তাঁরা।

আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪