| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ১৯:২১:৫১:অপরাহ্ন  |  ২৬৯ বার পঠিত
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন তৃণমূল সংসদ সদস্য কোয়েল মল্লিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পদত্যাগ করেন এই অভিনেত্রী।

এদিকে পদ ছাড়ার পরই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন। এ কারণেই ধারণা করা হচ্ছে- বিজেপিতে যোগ দিতে পারেন কোয়েল।

এদিন সকালের দিকে কোয়েল মল্লিক তার পদত্যাগপত্র নিয়ে দেখা করেন রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে। তখনই তিনি উপরাষ্ট্রপতির হাতে তুলে দেন তার পদত্যাগপত্র।

এর আগে তিনি ১১ জুন ই-মেইল করে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠালেও তা গৃহীত হয়নি। তখন তাকে জানানো হয়, পদত্যাগপত্র সশরীর হাজির হয়ে রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের উপরাষ্ট্রপতির হাতে তুলে দিতে হবে।

গত মার্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েলকে পশ্চিমবঙ্গ রাজ্যের কোটায় রাজ্যসভার সংসদ সদস্য করেন। সঙ্গে আরও সংসদ সদস্য হন তিন তৃণমূল প্রার্থী পশ্চিমবঙ্গ পুলিশের সাবেক ডিজি রাজীব কুমার, সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী।

এর আগে ৯ জুলাই তৃণমূলের রাজ্যসভার তিন সংসদ সদস্য শুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক রাজ্যসভার তৃণমূলের সংসদ সদস্য পদ ছেড়ে যোগ দেন বিজেপিতে। ওই দিনই বিজেপি এই তিন রাজ্যসভার সদস্যকে বিজেপির টিকিট দিয়ে আসন্ন রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী করার ঘোষণা দেয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪