| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবনে কয়টি প্রেম করেছেন দীঘি?

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২১:১৬:৩০:অপরাহ্ন  |  ৩২৯ বার পঠিত
জীবনে কয়টি প্রেম করেছেন দীঘি?

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ঢাকাই সিনেমার এই সময়ের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন, প্রেম ও সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন দীঘি। যেখানে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক জানতে চান, জীবনে এখন পর্যন্ত কতবার প্রেম করেছেন? জবাবে দীঘি বলেন,  আমি কখনো প্রেমের সম্পর্কে জড়াইনি। এমনকি, সুযোগ থাকা সত্ত্বেও সচেতনভাবেই কোনো সম্পর্কে যাইনি।

বিষয়টি ব্যাখ্যা করে দীঘি জানান, স্কুলজীবন থেকে পরিবারের কড়া নজরদারিতে বড় হয়েছেন তিনি। এসএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতেন না।

শুধু তাই নয়, পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে তার খোঁজখবর নিতেন। 

এ অভিনেত্রীর বলেন, দীর্ঘদিন এমন নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে ওঠার কারণে প্রেম করার মতো সুযোগ কিংবা মানসিক পরিসর- কোনোটিই তৈরি হয়নি।

যদিও অতীতে দীঘির একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। একসময় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে প্রকাশিত কয়েকটি ছবিও নানা জল্পনার সৃষ্টি করে। 

তবে ওই সময় দীঘি জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের। প্রেমের খবর বা গুঞ্জনের কোনো ভিত্তি নেই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪