| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনার জয় নিয়ে বিয়ে প্রসঙ্গে যা বললেন তিশা

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ১৩:১৯:৫৪:অপরাহ্ন  |  ৪২৭ বার পঠিত
আর্জেন্টিনার জয় নিয়ে বিয়ে প্রসঙ্গে যা বললেন তিশা

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের তারকাদের ফুটবলপ্রেম এবং প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ফুটবল উন্মাদনার মধ্যেই ব্যতিক্রমী মন্তব্য করে আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হলেও প্রিয় দলের সাফল্যের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মিলিয়ে দেখতে নারাজ তিনি। তিশার ভাষ্য, ফুটবল দলের জয়-পরাজয়ের সঙ্গে তার বিয়ের মতো ব্যক্তিগত সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তানজিন তিশা বলেন, এখন মানুষ আমাকে বলতে পারে, আমি আর্জেন্টিনা, আর্জেন্টিনা জিতে গেছে। এমনকি আমি জার্সি পরে কোনো ছবিও দিইনি। আমি অজস্রবার বলেছি, আমি আর্জেন্টিনার সমর্থক, কারণ আমার বাবা আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তাই আমিও আর্জেন্টিনা।

ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্টে প্রিয় দল চ্যাম্পিয়ন হলে অনেক তারকাকেই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিতে দেখা যায়। কেউ জার্সি পরে উদযাপনের ঘোষণা দেন, আবার কেউ ব্যক্তিগত জীবন নিয়ে চমকপ্রদ মন্তব্য করেন। সেই ধারাবাহিকতায় তিশাকে প্রশ্ন করা হয় আর্জেন্টিনা শিরোপা জিতলে তিনি কি বিয়ে করবেন?

এমন প্রশ্নে বিস্ময় প্রকাশ করে তানজিন তিশা পাল্টা বলেন, আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?

প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ সেই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর থেকেই ফুটবল এবং তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪