| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ২১:০৪:০৮:অপরাহ্ন  |  ৮৪০ বার পঠিত
প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ।

‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এই ঐতিহাসিক সুযোগ পেয়েছেন আনিকা। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’-এর ৭৫তম বার্ষিকী আয়োজনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি।

শুধু সৌন্দর্য নয়, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও অনন্য আনিকা মেরাজ। তিনি ব্যবসায় প্রশাসন এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে অডিটিং ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা বলেন, তিনি রাষ্ট্রীয় অনুমোদিত হিসাববিদ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও নিজেকে যুক্ত রাখতে চান।

বিশেষ করে শিশুদের অধিকার সংরক্ষণ এবং নারী শিক্ষার প্রসারে কাজ করে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই তার লক্ষ্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪