| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন ছবি দিয়ে কি বার্তা দিলেন পূজা চেরি?

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৭:২৯:০৪:অপরাহ্ন  |  ৯৪৮ বার পঠিত
নতুন ছবি দিয়ে কি বার্তা দিলেন পূজা চেরি?

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জন যখন শোবিজ পাড়ায় তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করলেন এই অভিনেত্রী। 

সম্প্রতি ফেসবুক পেজে সেই ছবিগুলো শেয়ার করেছেন পূজা। ছবিতে তাকে সাদা রঙের ওপর সবুজ ও নীল প্রিন্টের একটি স্যালোয়ার কামিজে দেখা গেছে।

প্রকৃতির মাঝে খোলা চুলে তার মিষ্টি হাসি ভক্তদের নজর কেড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম’—অর্থাৎ প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করছেন তিনি। 

পোস্ট করার মাত্র কয়েক মিনিটেই হাজার হাজার প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্য ঘরেও ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছি অভিনেত্রীকে।

তবে এসব ছবির বাইরে পূজাকে নিয়ে এখন শোবিজ পাড়ায় সবচেয়ে বেশি চর্চা চলছে তার বাগদানের গুঞ্জন নিয়ে। গুঞ্জন উঠেছে, অনেকদিন হদরেই বাগদান সেরেছেন নায়িকা। সদ্য সামাজিক মাধ্যমে একটি রহস্যময় স্টোরি এই গুঞ্জনের পালে হাওয়া দেয়। জীবনের নতুন অধ্যায়ে কার সঙ্গে পা রাখতে চলেছেন পূজা, তা নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছে সমানতালে। এতে প্রশ্ন উঠেছে, নতুন ছবি দিয়ে কি বার্তা দিতে চাচ্ছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে পূজা চেরিকে মুঠোফোনে বার্তা পাঠানো হলে কোনো সাড়া মেলেনি। তবে বাগদান নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়া গেলেও এর আগে একটি পডকাস্টে অংশ নিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি বিবাহিত না হলেও পারিবারিকভাবেই তার বাগদান সম্পন্ন হয়েছিল। 

তবে নায়িকা এও স্পষ্ট করেছিলেন, বিয়ে করলে কখনও লুকিয়ে করবেন না, বরং সবাইকে জানিয়েই নতুন জীবনের অধ্যায় শুরু করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪