| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিচালনার চুক্তির পরই থার্ড টার্মিনাল উদ্বোধনের চুড়ান্ত সিদ্ধান্ত: বেবিচক

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ২০:১৯:৩২:অপরাহ্ন  |  ২৯৪৪ বার পঠিত
পরিচালনার চুক্তির পরই থার্ড টার্মিনাল উদ্বোধনের চুড়ান্ত সিদ্ধান্ত: বেবিচক

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষের দিকে— এমন তথ্য জানিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, উদ্বোধনের আগে এটি পরিচালনার জন্য জাপানি কোম্পানির সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করা হবে এবং এরপরই উদ্বোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের শুরুর দিকে এই চুক্তি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে বেবিচক।

সোমবার (২০ জুলাই) অ্যাভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক দিনব্যাপী কর্মশালার দেয়া বক্তব্যে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

একই অনুষ্ঠানে আরেক প্রশ্নের উত্তরে বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব বলেন, চুক্তির আলোকে জাপানিজরা শুধু থার্ড টার্মিনালই পরিচালনা করবে। তাদের প্রথম এবং দ্বিতীয় টার্মিনাল পরিচালনার কোনো সুযোগ নেই।

একই সাথে বিমানবন্দরের যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় গণমাধ্যমকর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন না উড়ানোর অনুরোধ করে বেবিচক।

এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোল-এটিসি স্থাপিত হওয়ায় দেশের সমুদ্রসীমায় বিদেশি উড়োজাহাজের ফ্লাইট চার্জের মাধ্যমে প্রতিবছর ৮ শতাংশ রাজস্ব আদায় বাড়বে বলেও জানায় বেবিচক। কর্মশালা শেষে কর্মশালায় অংশ নেয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেয় বেবিচক চেয়ারম্যান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪