| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের শিক্ষার্থী আন্দোলনে এবার আলিয়া ভাটের সংহতি

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ১৪:০১:৪৬:অপরাহ্ন  |  ১১৩৫ বার পঠিত
ভারতের শিক্ষার্থী আন্দোলনে এবার আলিয়া ভাটের সংহতি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি প্রকাশ্যে সংহতি জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি শিক্ষার্থীদের সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের প্রশংসা করে বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তাদের হাতেই।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে আলিয়া লেখেন, গত কয়েক দিন আমার হৃদয়কে বারবার ভেঙেছে, আবার সেই হৃদয়কেই নতুন করে আশায় ভরিয়ে তুলেছে। তিনি বলেন, নিজের অধিকারের দাবিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগ-তিতিক্ষার গল্প। তারা শুধু নিজেদের জন্য নয়, বরং তাদের পরিবার, সমাজ এবং আগামী প্রজন্মের জন্যও একটি ন্যায্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সংগ্রাম করছে।

শিক্ষার্থীদের উদ্দেশে আলিয়া আরও লেখেন, ওদের সাহস আমাকে বিনম্র করে দেয়। ওদের অটল মনোভাব আমাদের সবার সামনে একটি প্রশ্ন তুলে ধরে—যারা আগামী দিনের ভারত গড়বে, আমরা কি সত্যিই তাদের কথা মন দিয়ে শুনছি? পোস্টের শেষাংশে তিনি লেখেন, শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাঁদেরই। জয় হিন্দ।

আলিয়ার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই শিক্ষার্থীদের প্রতি তার প্রকাশ্য সমর্থনের প্রশংসা করেছেন, যদিও বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন কেউ কেউ।

এর আগে বলিউড সুপারস্টার সালমান খানও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার তীব্র নিন্দা জানান।

এদিকে আন্দোলনটি এখন আর শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন সোনু সুদ, বীর দাস, দিয়া মির্জা, শাবানা আজমি, প্রকাশ রাজ, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা, সোহা আলি খান, অদিতি রাও হায়দারি, হুমা কুরেশি, ভূমি পেডনেকর, নাসিরুদ্দিন শাহ, নির্মাতা কিরণ রাও এবং সংগীতশিল্পী অরিজিৎ সিং।

বলিউডের প্রভাবশালী তারকাদের এই প্রকাশ্য সমর্থন আন্দোলনরত শিক্ষার্থীদের মনোবল আরও শক্তিশালী করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মত প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪