| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গায়িকা নেহা কক্করের বার্তা

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ২২:৪৩:৪৪:অপরাহ্ন  |  ৯৭৪ বার পঠিত
আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গায়িকা নেহা কক্করের বার্তা

স্টাফ রিপোর্টার: প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমশ তীব্র রূপ নিচ্ছে। রাজধানী ছাড়িয়ে এই বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে।

আন্দোলন দমনে পুলিশের হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই কঠিন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর।

সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই গায়িকা। সম্প্রতি ‘জাস্টিস ফর স্টুডেন্টস’ (শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার) লেখা একটি ছবি পোস্ট করে নেহা লিখেছেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে আমি আছি। আমি তোমাদের সমর্থন করি এবং তোমাদের শক্তির জন্য প্রার্থনা করি। তোমাদের স্বপ্নগুলোর গুরুত্ব অনেক। শক্ত থেকো।

নেহা কক্করের এই পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। লাখ লাখ অনুরাগী ও সাধারণ ব্যবহারকারী তার এই বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে সংকট মুহূর্তে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য গায়িকাকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।

তবে প্রশংসার পাশাপাশি কমেন্ট বক্সে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। কেউ কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ এনেছেন, আবার কেউ কেউ ভার্চুয়াল বার্তা না দিয়ে সরাসরি রাজপথে নেমে আন্দোলনের পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, রাজধানী দিল্লিতে চলমান ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর এই আন্দোলনে ইতোমধ্যে ভারতের একাধিক তারকা প্রকাশ্যে সমর্থন দিয়েছেন।

সালমান খান, অরিজিৎ সিং, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের মতো ব্যক্তিত্বরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে রাজপথে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন নেহা কক্করও।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪