স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (২৫ জুলাই) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন: মো. শাহিন (২৫), রিয়াদ হোসেন (২৩), মো. ইমরান হোসেন (৩০), তন্ময় গমেজ (২৭), মো. রতন কাজী (২৫), মো. ওলিউর রহমান (২২), মো. মেহেদী হাসান হৃদয় (১৮), আব্দুল করিম (৩৮), মো. রফিকুল ইসলাম (৩২), মো. রিপন (২৫), মো. আসলাম, মো. মুন্না মইনুদ্দীন শেখ (২২), মো. সাগর বেপারী (৩৪), রতন কুমার (৪০), কানাই সাহা (৩০), মো. সজিব (১৯), মো. সুজন (২০), মোছা. মিম (১৮), মাহাদি মাহমুদ (২৩), মো. ইয়াছিন (২৩), মো. ওয়ালিয়ার রহমান বিপ্লব (৪৫), মেহেদী হাসান শান্ত (২০), মো. মাহাবুবুর রহমান (৫১), শামীম বেপারী (৩৩), মো. চাঁন (২০), মো. রবিন ওরফে কালু (২৫), মো. শাহরিয়ার ইসলাম আরিয়ান (২২), মো. শাকিব (২৪), মো. শাকিব (২৫), মো. আকাশ (২৮), মো. ইয়াছিন (২০), মো. জহিরুল ইসলাম জহুরুল (২৮), মো. জুবায়ের রহমান (২২), মো. সোহেল পাটুয়ারী (২৪), মো. শাহাদাত (২২), মো. কোরবান আলী (৩৮), মো. নুরনবী (২৩), মো. নুর হোসেন (৪০), রাইয়ান রাশিক (২৪), মৃদুল হোসেন (১৮), মো. বাবুল মিয়া (৩৩), মো. কাজল (৩১), মো. আমিনুল ইসলাম স্বপন (২১), মো. তুহিন (১৮), মো. রমজান (২৬), জাহিদুল ইসলাম আকাশ (২৫), মো. মোকছেদ (২৪), মো. ফরিদ হোসেন ওরফে রিপন (২৫), মো. শফিকুল ইসলাম (আশিক) (৩৫), মো. ইলিয়াছ (২০), মো. শাকিল, মো. চাঁন (২০), মো. ফারুক শেখ (৩৪), মো. আব্দুল্লাহ (৩০), মো. শাকিল (১৯), মো. রমজান (১৮), মো. আল আমিন ওরফে আলামিন (২৬), মো. নুর হোসেন (৪৫), মো. ইয়াছিন (৩০), মো. আরিফ (৩০), মো. রিপন হোসেন (৪০), মো. মুন্না ইসলাম (২৪) ও মো. আসলাম।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৪ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১০ জন, মোহাম্মদপুর থানা থেকে ২৯ জন, আদাবর থানা থেকে ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১ জন এবং হাতিরঝিল থানা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব