| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় বারের পেছনের সড়কে পরপর দুই বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ০৯:০০:৪৯:পূর্বাহ্ন  |  ১১০১ বার পঠিত
উত্তরায় বারের পেছনের সড়কে পরপর দুই বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার একটি বারের পেছনের সড়কে রাতের নীরবতা ভেঙে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উত্তরা জসীমউদ্দীন এলাকার মার্গারিটা অ্যান্ড কিচেন হাউস বারের পেছনে ২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে সড়কের ওপর দুটি বস্তু নিক্ষেপ করে দ্রুত এলাকা ত্যাগ করেন। তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পর পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান এবং উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটিকে ককটেল বিস্ফোরণ হিসেবে নিশ্চিত হওয়া যায়নি। উত্তরা জোনের এসি মো. আরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা আতশবাজি জাতীয় কিছু বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যায়। বিষয়টি নিশ্চিত হতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪