| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক জাবের, সদস্যসচিব জুমা

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ০৯:২২:৪৪:পূর্বাহ্ন  |  ৬৫০ বার পঠিত
ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক জাবের, সদস্যসচিব জুমা

স্টাফ রিপোর্টার: প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা। একই সঙ্গে শরীফ ওসমান হাদিকে আজীবন মুখপাত্র হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সংগঠনের সব সদস্যের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে দপ্তর সম্পাদক রায়হান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব একটি আংশিক কমিটি ঘোষণা করেছেন। এতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহকে।

এদিকে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করতে ছয় সদস্যের একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাব্বিরকে এবং সদস্যসচিব হয়েছেন মাসুদুর রহমান আদনান। কমিটির অন্য সদস্যরা হলেন—আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার ও শাফিন শাররাজ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সার্চ কমিটি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪