| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার, ১৫ জনকে ‘নির্বাসন’

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৫ ইং | ০২:২৫:৩৫:পূর্বাহ্ন  |  ২৮৩১৬৯৪ বার পঠিত
মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার, ১৫ জনকে ‘নির্বাসন’
ছবির ক্যাপশন: ছবি : এআই

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

চরমপন্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। শুক্রবার (২৭ জুন) মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আটক বাংলাদেশিরা “চরমপন্থী উগ্র মতবাদ” ও “সন্ত্রাসবাদী আদর্শ”–এর সঙ্গে যুক্ত একটি চরমপন্থী সামরিক আন্দোলনে সরাসরি জড়িত ছিল দাবি করেছে মায়য়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, সেলাঙ্গর এবং জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া একটি পরিকল্পিত নিরাপত্তা অভিযানে তিন ধাপে এই আটকের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে তিনি বলেন, আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বাহরু সেশন কোর্টে দণ্ডবিধির অধীনে সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের জন্য অভিযোগ আনা হয়েছে।

মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্য ১৫ জনের বিরুদ্ধে নির্বাসনের (দেশ থেকে বহিষ্কার) আদেশ জারি করা হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে ১৬ জনের বিরুদ্ধে উগ্রপন্থি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তাধীন রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো উগ্র চরমপন্থি গোষ্ঠী বা বিদেশি ষড়যন্ত্রের স্থান মালয়েশিয়া হবে না।

এ অভিযান পরিচালনায় নিরাপত্তা বাহিনীর দক্ষতা এবং দ্রুত পদক্ষেপের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশে বিশেষ শাখার প্রশংসা করেন।

বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, কেডিএন গোয়েন্দা ও নজরদারি জোরদার করছে। মালয়েশিয়াকে নিরাপদ, স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য দেশ-বিদেশের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে। এ ছাড়া কেউ মালয়েশিয়াকে চরমপন্থি কার্যক্রম বা ট্রানজিট কেন্দ্র বানাতে চাইলে, তা কঠোরভাবে দমন করা হবে।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪