| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে আটক ৪

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ২৩:৪৯:৩৫:অপরাহ্ন  |  ৩৪৬৪ বার পঠিত
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে আটক ৪

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাঁচবিবি উপজেলার শাইলট্টি বাজার থেকে বিন্নিপাড়া সড়কের বিন্নিপাড়া চারমাথা মোড় এলাকায় মাঠের মাঝখানে কাঁচা রাস্তার ওপর অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ তদন্তে নেমে বুধবার (২ সেপ্টেম্বর) কালাই থানাধীন মাত্রাই বাজারস্থ কুলি শ্রমিক অফিসের সামনে অভিযান চালিয়ে অটোভ্যানটি উদ্ধার করে। একই সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কালাই উপজেলার হিমাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬) এবং আঁওড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল জলিফ্রলের ছেলে মো. হারুন ওরফে মোখলেস (৪৫), মৃত সাইদুল ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (৩০) ও মো. দেলদার হোসেনের ছেলে মো. শাহারুল ইসলাম (২৮)।এ ঘটনায় পাঁচবিবি থানায় ৩৯৪ ধারায় মামলা হয়েছে।

পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪