| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ২৩:০৯:৩০:অপরাহ্ন  |  ৪৩১৮ বার পঠিত
শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার সহায়তায় শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, উচ্চগতির এই ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রয়োজনীয় র‍্যামজেট ইঞ্জিন বানানোর প্রযুক্তি নিয়ে কাজ করতে রুশ প্রকৌশলীরা একাধিকবার ইরান সফর করেছেন। প্রযুক্তিটি পুরোপুরি তৈরি হয়ে গেলে তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীতে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।

রাশিয়ার গোপন নথিপত্র ও সামরিক চুক্তি বিশ্লেষণ করে তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি আদান-প্রদানের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ‘সি৪৩০এল’ নামের প্রকল্পটি ২০২৩ সালে শুরু হয় এবং ২০২৬ সাল পর্যন্ত এর কার্যক্রম চলেছে। এমনকি ইরান সরাসরি যুদ্ধের মুখে পড়ার পরও প্রকল্পটির কাজ বন্ধ হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অত্যন্ত সংবেদনশীল সামরিক প্রযুক্তি ইরানের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে ক্রেমলিনের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন ছিল। তবে রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র সংস্থা কিংবা দেশটির সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে। এর আগে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে। এখন রাশিয়া ইরানকে সামরিক প্রযুক্তি ও অন্যান্য সহযোগিতা দিচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪