| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও কমেছে তেলের দাম

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ০৯:৩৫:৩৫:পূর্বাহ্ন  |  ২৭৯ বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও কমেছে তেলের দাম

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় সরবরাহে তাৎক্ষণিক কোনো বড় ধরনের বিঘ্নের আশঙ্কা না থাকায় বাজারে স্বস্তি ফিরেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় দুপুর ১টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

এর আগের কার্যদিবসে অবশ্য তেলের বাজারে বড় উল্লম্ফন দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল, যা চলমান আঞ্চলিক সংঘাতের সময়ের অন্যতম বড় মূল্যবৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার, পাঁচ মাস ধরে চলা সংঘাতের মধ্যে সাময়িক বিরতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গিয়েছিল।

এদিকে, ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টায় শুরু হওয়া এ অভিযানের পর ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে প্রেস টিভি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪