| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যক্তিগত ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ প্রভা

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৬ ইং | ১০:৪২:৩৮:পূর্বাহ্ন  |  ১৮৬৩ বার পঠিত
ব্যক্তিগত ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ প্রভা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’এর নতুন নাটক ‘লুক আ লাইক’এর প্রচারণায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ছবি ব্যবহার করাকে কেন্দ্র করে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নজরে আসার পর তীব্র অসন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী। পরে অভিযোগ আমলে নিয়ে পোস্টারটি সরিয়ে নতুন পোস্টার প্রকাশ করেছে ‘বঙ্গ’।

সম্প্রতি ‘লুক আ লাইক’ নাটকটির প্রচারণার অংশ হিসেবে ট্রেলার ও একাধিক পোস্টার প্রকাশ করা হয়। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাদিয়া জাহান প্রভা, চিত্রলেখা গুহ ও সাইদুর রহমান পাভেল।

নাটকটি মুক্তির দিন প্রকাশিত একটি নতুন পোস্টারে নাটকের কোনো দৃশ্য বা চরিত্রের লুক ব্যবহার না করে প্রভার ব্যক্তিগত একটি ছবি ব্যবহার করা হয়। পোস্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শুরু হয়।

বিষয়টি নজরে আসার পর ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে প্রভা লেখেন, ‘পোস্টারটি যিনি ডিজাইন করেছেন, তিনি গুরুতর ভুল করেছেন। এ ছবিটি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে। এটি আমার ব্যক্তিগত ছবি, যা আমি নিজেই ব্লুটুথ রিমোট ব্যবহার করে তুলেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছবিটির যদি নাটক বা এর গল্পের সঙ্গে কোনো সম্পর্কই না থাকে, তাহলে এটি কোনোভাবেই ব্যবহার করা উচিত হয়নি। পোস্টার ডিজাইনার, পরিচালক কিংবা প্রযোজনা দলের উচিত ছিল আমার ইনস্টাগ্রামের ছবি ব্যবহারের আগে আমার সঙ্গে যোগাযোগ করে অনুমতি নেওয়া।’

এ ধরনের আচরণকে অপেশাদার উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, আমি এটাকে মোটেও পেশাদার আচরণ বলে মনে করি না। কারও ব্যক্তিগত ছবি তার সম্মতি ছাড়া ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রভার অভিযোগের পর দ্রুত পদক্ষেপ নেয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিতর্কিত পোস্টারটি সরিয়ে ফেলা হয়। পরে নাটকটির একটি নতুন পোস্টার প্রকাশ করা হয়, যেখানে নাটকের একটি দৃশ্যে প্রভার লুক ব্যবহার করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪