| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৬ ইং | ১৩:২৮:২৭:অপরাহ্ন  |  ১৪০৩ বার পঠিত
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৪ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ৮ শ্রমিক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঞ্জ এলাকায় অবস্থিত একটি কয়লাখনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

খনিটির মালিক কুরবান জোগেজাই জানান, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে জোগেজাই জানান, নিহত ও নিখোঁজ শ্রমিকদের সবাই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার বাসিন্দা।

বিস্ফোরণের পরপরই ধ্বংসস্তূপে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করে বেলুচিস্তান প্রাদেশিক সরকারের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (পিডিএমএ) উদ্ধারকারী দল। শুক্রবার উদ্ধারকারী বাহিনীর এক সদস্য জানান, নিখোঁজ সব শ্রমিকের মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে, পুলিশ জানিয়েছে, একই দিনে বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লাখনিতে বড় একটি পাথরের চাঁই ধসে এক শ্রমিক নিহত হয়েছেন।

পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশে বেশ কয়েকটি কয়লাখনি রয়েছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক পদক্ষেপের ঘাটতির কারণে এসব খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটে বলে অভিযোগ রয়েছে।

এর আগে চলতি জুলাই মাসের শুরুতে সিন্ধু প্রদেশের থাট্টা জেলার কোহিস্তানে মেটিং রেলওয়ে স্টেশনের কাছে একটি কয়লাখনিতে ধসের ঘটনা ঘটে। এতে চার শ্রমিক নিহত এবং পাঁচজন গুরুতর আহত হন।

সূত্র: রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪