| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে মেট্রো স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ১৩:২৬:৩৯:অপরাহ্ন  |  ৩৭৭৭০ বার পঠিত
মিরপুরে মেট্রো স্টেশনে বোমা সদৃশ বস্তু,  ঘিরে রেখেছে পুলিশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর মিরপুর ১০ নাম্বার গোল চত্বর এলাকায় মেট্রো রেল স্টেশনে বোমাতঙ্ক দেখা দিয়েছে। বোমা সদৃশ বস্তু পাওয়ার সন্দেহে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের সূত্রে জানা গেছে, মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব‍্যাগে বোমা সদৃশ কিছু পাওয়া গেছে। ভিতের বোমাই আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি পরীক্ষার জন্য সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪