| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেলফি তোলার নামে অভিনেত্রীকে জোর করে চুমু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ০০:০০:০৯:পূর্বাহ্ন  |  ৪৮২ বার পঠিত
সেলফি তোলার নামে অভিনেত্রীকে জোর করে চুমু

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নিকিতা রাওয়াল। সম্প্রতি এক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) একটি অনুষ্ঠানের রেড কার্পেটে পোজ দেওয়ার সময় এক নারী ভক্তের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। ঘটনাটি এরই মধ্যে সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিকিতা হাসিমুখে ওই ভক্তের সঙ্গে সেলফি তোলার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু পরিস্থিতি ভিন্ন মোড় নেয়, যখন ওই নারী প্রথমে নিকিতার গালে চুমু দেন। এরপর হঠাৎ করেই অভিনেত্রীকে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করেন তিনি। এ ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন নিকিতা।

ভিডিওতে স্পষ্ট দেখা যায়, অভিনেত্রী নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং অনাকাঙ্ক্ষিত এই স্পর্শে তাকে বেশ অস্বস্তিবোধ করতে দেখা যায়। এরপরও ওই ভক্ত তাকে জোর করে ধরে আবারও গালে চুমু দেওয়ার চেষ্টা করেন।

ঘটনাটি এড়িয়ে যায়নি পাপারাজ্জিদের ক্যামেরাও। সামাজিকমাধ্যমে ওই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই অভিনেত্রীর এমন অস্বস্তিকর পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও এ ঘটনায় নিকিতা এখনও কোনো বিবৃতি দেননি।

উল্লেখ্য, ‘গরম মশলা’, ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন নিকিতা রাওয়াল। এসব সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪