| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্নিগ্ধা চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদকে আবেদন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ০০:০৮:৩০:পূর্বাহ্ন  |  ৪৩৭ বার পঠিত
স্নিগ্ধা চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদকে আবেদন

স্টাফ রিপোর্টার: মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর বিলাস বহুল জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধান ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর মিরপুরের বাসিন্দা মইনুদ্দিন আহমদ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন।

দুদকের প্রাপ্তি শাখায় জমা পড়া ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দৃশ্যমান কোনো বড় আয়ের উৎস না থাকা সত্ত্বেও স্নিগ্ধা চৌধুরী বিলাসবহুল জীবনযাপন করছেন। এ পর্যন্ত তিনি ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার’ নামে মাত্র দুটি সিনেমায় কাজ করেছেন, যার একটিও এখনো মুক্তি পায়নি।

‘প্রেশার কুকার’ সিনেমায় তার নিজেরও বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে। হাতে গোনা কয়েকটি বিজ্ঞাপন ও র‍্যাম্প শোতে অংশ নিলেও তিনি কোটি টাকা মূল্যের গাড়ি ব্যবহার করেন এবং বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়, ব্লাকমেইলিং, অবৈধ উপায়ে সম্পদ অর্জন, মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এই বিপুল সম্পদের মালিক হয়েছেন। এছাড়া দেশ-বিদেশের একাধিক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে তার সখ্য রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক একটি ভিডিও বার্তার প্রসঙ্গ টেনে অভিযোগে বলা হয়, স্নিগ্ধা চৌধুরী প্রকাশে দাবি করেছেন তার মূল্যবান গাড়ি মিরপুরের মতো এলাকায় চলার উপযুক্ত নয়। পাশাপাশি সবসময় সঙ্গে বডিগার্ড রাখা এবং তার প্রভাবশালী বয়ফ্রেন্ড দেশের শাসনব্যবস্থাকে পরোয়া করে না এমন উসকানিমূলক ও অবমাননাকর মন্তব্যও করতে দেখা গেছে তাকে।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটাচ্ছেন উল্লেখ করে, তার অর্জিত অবৈধ সম্পদের উৎস দ্রুত অনুসন্ধানপূর্বক আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন আবেদনকারী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪