| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলতি বছরে ২০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ২১:৫৮:৫৬:অপরাহ্ন  |  ৪৭০ বার পঠিত
চলতি বছরে ২০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

স্টাফ রিপোর্টার: দেশে বেড়েছে ভয়াবহভাবে বেড়েছে ডেঙ্গু প্রবণতা। চলতি বছরে ২০ হাজার ছাড়িয়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

আগস্টের প্রথম ১০ দিনেই ৪ হাজার ৭৬১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) ৭২৬ জনের নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তাই চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৬১ জনই আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে জুলাই মাসে সবচেয়ে বেশি। এই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে অর্থাৎ জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।

অন্যদিকে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিল ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

চলতি আগস্টের প্রথম ১০ দিনেই ৪ হাজার ৭৬১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪