| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১৭:৩৯:১১:অপরাহ্ন  |  ২৫৪০ বার পঠিত
বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

বাগেরহাট প্রতিনিধি: বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, পরিবেশবান্ধব ও কার্যকর করতে প্রথমবারের মতো প্রাথমিক উৎস থেকে বর্জ্য সংগ্রহ ও নিরাপদ অপসারণ কার্যক্রম চালু করেছে বাগেরহাট পৌরসভা। মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাগেরহাট পৌরসভার উদ্যোগে বেসরকারি প্রতিষ্ঠান ‘সল্যুশন লিংক প্রাইভেট লিমিটেড’ কার্যক্রমটি বাস্তবায়ন করছে। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে এসএনভি বাংলাদেশ (SNV Bangladesh)।

প্রাথমিক পর্যায়ে পৌরসভার ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে এ সেবা চালু করা হয়েছে। এসব ওয়ার্ডের বাসাবাড়ি, রেস্তোরাঁ, দোকানপাটসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করা হবে। এর ফলে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ হওয়ার পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশের উন্নয়ন ঘটবে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক মেজবাহ উদ্দীন।

অনুষ্ঠানে পৌর প্রশাসক মেজবাহ উদ্দীন বলেন, বাসাবাড়ির পচনশীল ও অপচনশীল বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত বর্জ্য সংগ্রহকর্মীদের কাছে হস্তান্তর করতে হবে। এ কার্যক্রম সফল করতে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি প্রতি মাসে নির্ধারিত সেবামূল্য পরিশোধের জন্যও তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘমেয়াদি দরপত্র প্রক্রিয়া সম্পন্ন এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমটি চালু করা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য ওয়ার্ডেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, পৌরবাসীর সচেতনতা ও সম্মিলিত সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে বাগেরহাট পৌরসভাকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪