| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১২:৩৯:১১:অপরাহ্ন  |  ৫১১ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

যাচাই-বাছাই শেষে ১১ দলের প্রতিনিধি জামায়াতের সংসদ সদস্য আবদুল বাতেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রটি সঠিক হিসেবে পাওয়া গেছে। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি ভোটে অংশ নেবেন তিনি।’

আবদুল বাতেন জানান, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাইয়ে প্রথম মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হলে দ্বিতীয়টি আর যাচাই-বাছাই করা হয় না। বৈধ হওয়া মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

১১ দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে আবদুল বাতেন বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে না। নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য মনোনয়ন জমা দিয়েছি। প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকুক, তা আমরা চাই। বিষয়টি আরও সুন্দর হতো, কিন্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না। আমরা মনে করি, এটা স্বাধীন ভোটাধিকারের পথে বড় ধরনের অন্তরায়। আমরা চাই যে কোনো মূল্যে এ ধারাটি সংশোধন করতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এলডিপির মহাসচিব বিল্লাল মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম প্রমুখ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪