| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রাইভেটকার-সিএনজি পাম্প

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৪:০৩:৫২:অপরাহ্ন  |  ৪৫০ বার পঠিত
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রাইভেটকার-সিএনজি পাম্প

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল চৌরাস্তা-সংলগ্ন একটি সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সিলিন্ডারটি ছিটকে পাশের একটি ভবনে গিয়ে পড়ায় কয়েকটি কাচ ভেঙে যায়। একই সময়ে পাম্পে আগুন ধরে যায়।

এতে প্রাইভেটকারটি ও ফিলিং স্টেশনের দুটি গ্যাস চেম্বার পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (১৬ আগস্ট) ভোররাতের দিকে ‘প্রগতি ফিলিং স্টেশন লিমিটেড’ নামে ওই সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রাইভেটকারটিতে সিএনজি গ্যাস নেওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সিলিন্ডারটি তীব্র বেগে ছিটকে পাশের ডিটিএক্স বিল্ডিংয়ে গিয়ে পড়ে। এতে ওই ভবনের কয়েকটি কাচ ভেঙে যায়। একই সময়ে সিএনজি পাম্পেও আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাম্পে উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় প্রাইভেটকারটি এবং ফিলিং স্টেশনের দুটি গ্যাস চেম্বার পুড়ে গেছে।

ভাটারা থানার ওসি মাজারুল ইসলাম বলেন, ভোররাতে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় পেছন থেকে আরেকটি প্রাইভেটকার ধাক্কা দিলে মুহূর্তেই ওই গাড়িতে আগুন ধরে যায়। পরে সিএনজি স্টেশনের লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি আরও জানান, বিস্ফোরণ ও আগুনের এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪