| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোটারি ক্লাব অব বগুড়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৯:১৯:৫৪:অপরাহ্ন  |  ৬৯০ বার পঠিত
রোটারি ক্লাব অব বগুড়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

বগুড়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু সংকট মোকাবিলা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব বগুড়া।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের খরনা নাদুর পুকুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দেড় শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে অংশ নেন রোটারি ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সাজেদুল বারী লিখন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মোস্তাফিজার রহমান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. শফিকুল ইসলাম বিপুল, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ মো. মাহমুদুর রহমান জনি, ভাইস প্রেসিডেন্ট ও ইভেন্ট চেয়ারম্যান রোটারিয়ান সানাউল হক দুলাল, রোটারিয়ান ইয়াসমিন হাসান, রোটারিয়ান আব্দুস সামাদ তালুকদার, রোটারিয়ান আনোয়ার পারভেজ খোকন ও অফিস সহকারী হাবিবসহ ক্লাবের সদস্যরা।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক উজ্জ্বল, প্রধান শিক্ষক জাহেদুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে হবে। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে তাদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪