| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে বিভিন্ন সার গোডাউনে অভিযান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ১৯:৫৪:৪৭:অপরাহ্ন  |  ৪১৪ বার পঠিত
কালাইয়ে বিভিন্ন সার গোডাউনে অভিযান

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ কৃষকদের জন্য সরকারি বরাদ্দকৃত সার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের  বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে কালাই পৌরসভার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জুনায়েদ সাকিব, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজারুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা নওশাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিভিন্ন গোডাউন ও বিক্রয়কেন্দ্রে সারের মজুদ, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি সরেজমিনে যাচাই করা হয়। একই সঙ্গে সরকারি বরাদ্দের সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি কিংবা কৃষকদের হয়রানি না করতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্য ও বিধিবিধান অনুসরণ করে সার বিক্রির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মজুদ ও বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ এবং কৃষকদের কাছে স্বচ্ছতার সঙ্গে সার সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কৃষি বিভাগ জানায়, চলতি কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকরা যাতে কোনোভাবেই অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের বাজার স্থিতিশীল রাখা এবং সরকারি বরাদ্দের সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪