| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ২১:০২:০৯:অপরাহ্ন  |  ৬৮৮ বার পঠিত
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

রিপোর্টার্স২৪ ডেস্ক: ডেঙ্গুতে একদিনে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। একই সময়ে নতুন করে ৬৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৬৭১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭২ জনে। গত ২৪ ঘণ্টায় ৬২৭ জনসহ এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ২৪ হাজার ৩৭৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৯ জন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ৭০ জন, চট্টগ্রামে ৮৩, খুলনায় ১৩৩, ময়মনসিংহে ৩৫ এবং রাজশাহীতে ৯২ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এ পর্যন্ত ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪