কালাই (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে জুয়া আইনের মামলায় দুইজন এবং সন্দেহজনক হিসেবে আরও তিনজন রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) কালাই থানার পুলিশ জানায়, পুলিশ সুপার, জয়পুরহাটের নির্দেশনায় এবং পাঁচবিবি সার্কেলের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ইন্সপেক্টর (তদন্ত)-এর নেতৃত্বে থানা পুলিশের পৃথক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সাতজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, দুইজন জুয়া আইনের মামলার আসামি এবং তিনজনকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার ১২ জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম