| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ১৬:৫১:৫০:অপরাহ্ন  |  ৯৮৪৬৬৪ বার পঠিত
আগামী সপ্তাহে ভারত যেতে পারেন তারেক রহমান

রিপোর্টার্স ডেস্ক:  বাংলাদেশ ও ভারতের টানাপোড়েন সম্পর্কের মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে, আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তারেক রহমান নয়াদিল্লিতে অবস্থান করতে পারেন।

সূত্র বলা হয়েছে, তারেক রহমানের ভারত সফর আগামী সপ্তাহে হওয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবারই তিনি ভারতে যাওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছে।

তবে সফরের আনুষ্ঠানিক সূচি ও বিস্তারিত কর্মসূচি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সফরটি হলে এটি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণ নিয়ে চলমান টানাপোড়েনের কারণে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা ও রাজনৈতিক বিতর্ক চলছে।

এ পরিস্থিতিতে তারেক রহমানের নয়াদিল্লি সফর হলে ভারতীয় নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক পরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কও নতুন বাস্তবতার মধ্য দিয়ে এগোচ্ছে। ফলে তারেক রহমানের সম্ভাব্য এই সফরের দিকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলের নজর রয়েছে।

তবে এখন পর্যন্ত সফরসংক্রান্ত বিস্তারিত কর্মসূচি, ভারতীয় সরকারের সঙ্গে সম্ভাব্য বৈঠক কিংবা শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কোনো নির্দিষ্ট আলোচনা হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪