| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবদুল মঈন খান?

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ১৭:৫৮:০৮:অপরাহ্ন  |  ৯৮৪৩৪৫ বার পঠিত
কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবদুল মঈন খান?

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় আরও কয়েকজন রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সম্ভাব্য তালিকায় ড. আবদুল মঈন খানের পাশাপাশি বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম রয়েছে।

তাদের মধ্যে কয়েকজনকে মন্ত্রী এবং একজনকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।

নতুন দায়িত্ব বণ্টন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্ভাব্য কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে। শপথের আগে মন্ত্রিসভায় কারা থাকছেন এবং কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪