| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ১৮:১২:৩০:অপরাহ্ন  |  ৯৮৪২৯২ বার পঠিত
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় আসা সরকার মন্ত্রিসভায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে। 

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ নিতে যাওয়া নতুন সদস্যদের জন্য এরই মধ্যে ছয়টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর।

সরকারি যানবাহন অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের কাছে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল। চাহিদা অনুযায়ী গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সেখান থেকে ঠিক কয়টি গাড়ি আজ ব্যবহার করা হবে, তা নিশ্চিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগই শুধু বলতে পারবে।

এদিকে, মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া অন্তত চারজন নতুন মুখের নাম এরই মধ্যে জানা গেছে। সম্ভাব্য এই নতুন সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ১৯ বছর পর গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুরুতে প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এবার সেই মন্ত্রিসভাতেই নতুন করে যুক্ত হতে যাচ্ছেন আরও কয়েকজন সদস্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪