| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী ৩ বছরে উপজেলা হাসপাতালগুলো ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ২২:১৭:৪১:অপরাহ্ন  |  ৫৫১ বার পঠিত
আগামী ৩ বছরে উপজেলা হাসপাতালগুলো ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ৫০ শয্যাবিশিষ্ট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা কার্যক্রম, রোগীদের সুযোগ-সুবিধা ও চিকিৎসা সরঞ্জামের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “আগামী তিন বছরের মধ্যে উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। প্রথম পর্যায়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এ কার্যক্রমের আওতায় নেওয়ার চেষ্টা করা হবে।”

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪