| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসমাপ্ত কাজ শেষ করতে চান উদয়পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী টুকু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ১৪:০০:১১:অপরাহ্ন  |  ২৬৭৮ বার পঠিত
অসমাপ্ত কাজ শেষ করতে চান উদয়পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী  টুকু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আমেজ। হাট-বাজার থেকে শুরু করে গ্রামগঞ্জে গণসংযোগ, সমাবেশ ও প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।

এরই ধারাবাহিকতায় প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম টুকু। রোববার রাতে তিনি ইউনিয়নের ধুনট গ্রামে  কর্মী ও সমর্থকদের আয়োজনে নির্বাচনী সমাবেশ করেন।

সমাবেশে রফিকুল ইসলাম টুকু বলেন, আপনাদের ভোট, ভালোবাসা ও আস্থায় আমাকে এর আগে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলেন। সেই ভালোবাসার কথা আমি কখনো ভুলিনি। চেয়ারম্যান থাকাকালে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের সেই আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়েই আবারও নির্বাচনের মাঠে নেমেছি।

তিনি বলেন, আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না, মানুষের পাশে থেকে বাস্তব কাজ করতে চাই। অতীতে যেসব উন্নয়ন কাজ করেছি, তার ধারাবাহিকতা বজায় রেখে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। সুযোগ পেলে উদয়পুর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।

তিনি আরও বলেন, আগামী দিনের উদয়পুর হবে আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব। এ জন্য প্রয়োজন আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা। আপনারা অতীতে যেভাবে পাশে ছিলেন, আগামীতেও সেভাবেই পাশে থাকবেন এটাই আমার প্রত্যাশা।

সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা বক্তব্য দেন। তারা রফিকুল ইসলাম টুকুর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪